কুরআন পড়ায় যান
Souls Talk
ভাষা

পড়ার সেটিংস

অনুবাদ

ভাষা

বাংলা

অনুবাদক

Rowwad Translation Center, Abu Bakr Zakaria

কিছু নির্বাচন না করলে সাইটের ভাষা অনুসরণ করা হয় এবং অনুমোদিত সব অনুবাদক দেখানো হয়।

তিলাওয়াত

মুরাত্তাল ধীরস্থির ও সমান গতির; মুজাওয়াদ আরও ধীর ও অলংকৃত। একটি অন্যটির উন্নত রেকর্ডিং নয় — দুটি আলাদা তিলাওয়াত।

উচ্চারণ

উচ্চারণ পড়ার সহায়ক মাত্র, তিলাওয়াতের নির্দেশিকা নয়। আরবি ছাড়া অন্য কোনো বর্ণমালা কুরআনের উচ্চারণ হুবহু তুলে ধরতে পারে না, তাই এটি দেখে তিলাওয়াত শুদ্ধ হবে না। যোগ্য শিক্ষকের কাছে ও তিলাওয়াত শুনে শিখুন।

৬৯. Al-Haaqqa সব সূরা দেখুন

الحاقة

সূরা আল-হাক্কা

নামের অর্থ: অবশ্যম্ভাবী সত্য ঘটনা

মক্কী আয়াত ৫২

আরবি ও একটি প্রতিষ্ঠিত অনুবাদ

আগের ও পরের আয়াত পড়লে অর্থ আরও স্পষ্ট হতে পারে।

এই সূরা শুনুন Mahmoud Khalil Al-Husary · Murattal

Recitation by Mahmoud Khalil Al-Husary.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।

  1. ٱلْحَآقَّةُ

    অবশ্যম্ভাবী সত্য ঘটনা (কিয়ামত)।

    Bengali Translation - Rowwad Translation Center

    সে অবশ্যম্ভাবী ঘটনা,

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    সূরা সংক্রান্ত আলোচনা: [১] الحاقة শব্দ দ্বারা কিয়ামতকে বুঝানো হয়েছে। [ফাতহুল কাদীর, বাগভী] আয়াত সংখ্যা: ৫২ আয়াত। নাযিল হওয়ার স্থান: মক্কী। রহমান, রহীম আল্লাহ্র নামে

  2. مَا ٱلْحَآقَّةُ

    অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?

    Bengali Translation - Rowwad Translation Center

    কী সে অবশ্যম্ভাবী ঘটনা ?

    Bengali Translation - Abu Bakr Zakaria

  3. وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

    আর হে রাসূল! কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?

    Bengali Translation - Rowwad Translation Center

    আর কিসে আপনাকে জানাবে সে অবশ্যম্ভাবী ঘটনা কী ?

    Bengali Translation - Abu Bakr Zakaria

  4. كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

    সামূদ ও ‘আদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যারোপ করেছিল।

    Bengali Translation - Rowwad Translation Center

    সামূদ ও ‘আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল ভীতিপ্ৰদ মহাবিপদ সম্পর্কে [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] القارعة শব্দটি قرع শব্দ থেকে উৎপন্ন। قرع শব্দের অর্থ আরবী ভাষায় খট্খট শব্দ করা, হাতুড়ি পিটিয়ে শব্দ করা, কড়া নেড়ে শব্দ করা এবং একটি জিনিসকে আরেকটি জিনিস দিয়ে আঘাত করা বুঝাতে ব্যবহৃত হয়। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয়ার জন্য এ শব্দটি ব্যবহার করা হয়েছে। কেয়ামত যেহেতু সব মানুষকে অস্থির ও ব্যাকুল করে দেবে এবং সমগ্র আকাশ ও পৃথিবীকে ছিন্ন-বিছিন্ন করে দেবে, তাই একে قارعة বলা হয়েছে। তাছাড়া কিয়ামতের পূর্বাহ্নে যে মহাশব্দের মধ্যে তার সুত্রপাত হবে এখানে সেদিকেও ইঙ্গিত রয়েছে। [দেখুন-কুরতুবী]

  5. فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

    আর সামূদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দ্বারা।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর সামূদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্ৰলয়ংকর বিপর্যয়কারী প্ৰচণ্ড চীৎকার দ্বারা,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  6. وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

    আর ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠাণ্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] ريح صرصر এর অর্থ অত্যধিক শৈত্যসম্পন্ন প্রচন্ড বাতাস। [মুয়াসাসার]

  7. سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

    যা তিনি তাদের ওপর সাত রাত ও আট দিন একটানা প্রবাহিত করেছিলেন। ফলে তুমি (তখন সেখানে উপস্থিত থাকলে) তাদেরকে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ভেতর থেকে ফাঁপা খেজুর গাছের কাণ্ড।

    Bengali Translation - Rowwad Translation Center

    যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাতরাত ও আটদিন বিরামহীনভাবে; তখন আপনি উক্ত সম্প্রদায়কে দেখতেন--- তারা সেখানে লুটিয়ে পরে আছে সারশূন্য খেজুর কাণ্ডের ন্যায়।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  8. فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ

    অতঃপর তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও?

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর তাদের কাউকেও আপনি বিদ্যমান দেখতে পান কি ?

    Bengali Translation - Abu Bakr Zakaria

  9. وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ

    আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা (লূত সম্প্রদায়) পাপাচারে লিপ্ত হয়েছিল।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টিয়ে দেয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] مؤتفكات এর এক অর্থ উল্টে দেয়া, যা উপরে বর্ণিত হয়েছে। অন্য অর্থ পরস্পরের মিশ্রিত ও মিলিত। লুত আলাইহিস্ সালামের সম্প্রদায়ের বস্তি সমূহকে مؤتفكات বলা হয়েছে। [কুরতুবী]

  10. فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً

    তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে পাকড়াও করলেন --- কঠোর পাকড়াও।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  11. إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

    যখন (নূহের সময়) জলোচ্ছ্বাস হলো, অবশ্যই তখন আমি তোমাদেরকে (তোমাদের পিতামহদেরকে) নৌযানে আরোহণ করিয়েছি।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) অর্থাৎ তোমাদের পিতামহদেরকে।

    যখন জলোচ্ছ্বাস হয়েছিল নিশ্চয় তখন আমরা তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম নৌযানে,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  12. لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

    যাতে একে আমি তোমাদের জন্যে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি এবং সংরক্ষণকারী কানগুলো তা সংরক্ষণ (স্মরণ) করতে পারে।

    Bengali Translation - Rowwad Translation Center

    আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  13. فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ

    অতঃপর যখন (প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে- একটি মাত্র ফুঁক।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর যখন শিংগায় [১] ফুঁক দেয়া হবে ---একটি মাত্ৰ ফুঁক [২] ,

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] [২] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, صور কী? জবাবে তিনি বললেন, “শিং এর আকারে কোনো বস্তুকে বলা হয় যাতে ফুঁক দেয়া হবে।” [তিরমিয়ী ২৪৩০, আবু দাউদ ৪৭৪২] [২] পবিত্ৰ কুরআনের কোথাও কোথাও এ দুই শিঙ্গায় ফুঁক দেয়ার কথা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ফুৎকারের সময় গোটা বিশ্ব-জাহানের লণ্ডভণ্ড হয়ে যাওয়ার যে অবস্থা সূরা আল-হাজ্জের ১ ও ২ আয়াতে, সূরা ইয়াসীনের ৪৯ ও ৫০ আয়াতে এবং সূরা আত-তাকভীরের ১ থেকে ৬ পর্যন্ত আয়াতে বর্ণিত হয়েছে তা তাদের চোখের সামনে ঘটতে থাকবে। পক্ষান্তরে সূরা ত্বা-হার ১০২ থেকে ১১২ আয়াত, সূরা আল-আম্বিয়ার ১০১ থেকে ১০৩ আয়াত, সূরা ইয়াসীনের ৫১ থেকে ৫৩ আয়াত এবং সূরা ক্বাফ এর ২০ থেকে ২২ আয়াতে শুধু শিংগায় দ্বিতীয়বার ফুৎকারের কথা উল্লেখ হয়েছে।

  14. وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً

    আর পৃথিবী ও পাহাড়সমূহকে তুলে নেওয়া হবে, অতঃপর এক আঘাতেই সেগুলো চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় তারা চুৰ্ণ-বিচূর্ণ হয়ে যাবে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  15. فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

    ফলে সে দিন মহাঘটনা (কিয়ামত) সংঘটিত হবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    ফলে সেদিন সংঘটিত হবে মহাঘটনা,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  16. وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

    আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হবে দুর্বল ও শিথিল।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা দুর্বল-বিক্ষিপ্ত হয়ে পড়বে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  17. وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ

    আর ফিরিশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফিরিশতা তাদের ওপর বহন করবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর ফেরেশ্তাগণ আসমানের প্রান্ত দেশে থাকবে এবং সেদিন আটজন ফিরিশ্তা আপনার রবের ‘আরশকে ধারণ করবে তাদের উপরে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  18. يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ

    সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে) উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।

    Bengali Translation - Rowwad Translation Center

    সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কোনো গোপনই আর গোপন থাকবে না।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  19. فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ

    সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে (খুশিতে অন্যদেরকে ডেকে) বলবে: ‘এই নাও, আমার আমলনামা তোমরাও পড়ে দেখো।’

    Bengali Translation - Rowwad Translation Center

    তখন যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে, ‘লও, আমার ‘আমলনামা পড়ে দেখ [১];

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] هاؤم শব্দের এক অর্থ, আস। অন্য অর্থ, লও। উদ্দেশ্য এই যে, আমলনামা ডানহাতে পাওয়ার সাথে সাথেই তারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে এবং নিজের বন্ধু-বান্ধবদের তা দেখাবে। সে আহলাদে আটখানা হয়ে আশেপাশের লোকজনকে বলবে, লও আমার আমলনামা পাঠ করে দেখ। কুরআনের অন্যত্র বলা হয়েছে যে, “সে আনন্দচিত্তে আপনজনদের কাছে ফিরে যাবে।” [সূরা আল-ইনশিকাক ৯]

  20. إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ

    ‘আমি (দুনিয়াতে জেনেছি ও) দৃঢ় বিশ্বাস পোষণ করেছি যে, একদিন আমি আমার হিসাবের সম্মুখীন হবো।’

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘আমি দৃঢ়বিশ্বাস করতাম যে, আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে।’

    Bengali Translation - Abu Bakr Zakaria

  21. فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

    সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন;

    Bengali Translation - Abu Bakr Zakaria

  22. فِى جَنَّةٍ عَالِيَةٍ

    সুউচ্চ জান্নাতে,

    Bengali Translation - Rowwad Translation Center

    সুউচ্চ জান্নাতে

    Bengali Translation - Abu Bakr Zakaria

  23. قُطُوفُهَا دَانِيَةٌ

    যার ফলমূল (ভক্ষণকারীদের) হাতের নাগালে থাকবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  24. كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

    (তাদেরকে বলা হবে,) বিগত দিনসমূহে তোমরা যে আমল করেছিলে, তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো।’

    Bengali Translation - Rowwad Translation Center

    বলা হবে, ‘পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।’

    Bengali Translation - Abu Bakr Zakaria

  25. وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ

    পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে (অনুশোচনা করে) বলবে: ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো!’

    Bengali Translation - Rowwad Translation Center

    কিন্তু যার ‘আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  26. وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

    ‘আর (হায় আফসোস!) আমি যদি আমার হিসাব না জানতাম!’

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আমি যদি না জানতাম আমার হিসেব !

    Bengali Translation - Abu Bakr Zakaria

  27. يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

    ‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো!’(১)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) যদি পরকালে পুনরুত্থান না হতে হতো, তাহলে তা কতই না ভালো হতো!

    ‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত !

    Bengali Translation - Abu Bakr Zakaria

  28. مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ

    ‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।’

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  29. هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ

    ‘আমার ক্ষমতাও নিঃশেষ হয়ে গেলো।’

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’

    Bengali Translation - Abu Bakr Zakaria

  30. خُذُوهُ فَغُلُّوهُ

    (ফিরিশতাদেরকে বলা হবে,) ‘ তোমরা তাকে ধরো, অতঃপর তার গলায় বেড়ি পরিয়ে দাও।’

    Bengali Translation - Rowwad Translation Center

    ফেরেশতাদেরকে বলা হবে, ‘ধর তাকে, তার গলায় বেড়ী পরিয়ে দাও।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  31. ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

    ‘তারপর তোমরা তাকে নিক্ষেপ করো জাহান্নামের (জ্বলন্ত) আগুনে।’

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘তারপর তোমরা তাকে জাহান্নামে প্ৰবেশ করিয়ে দগ্ধ কর।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  32. ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ

    ‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে, যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’

    Bengali Translation - Rowwad Translation Center

    ‘তারপর তাকে শৃংখলিত কর এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাত’ [১],

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] অর্থাৎ ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এই অপরাধীকে ধর এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর তাকে সত্তর গজ দীর্ঘ এক শিকলে গ্রথিত করে দাও। এ শিকল সংক্রান্ত এক বর্ণনা হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি এ শিকলের একটি গ্রন্থি আসমান থেকে দুনিয়াতে পাঠানো হয় তবে (অতি ভারী হওয়ার কারণে) রাতের আগেই যমীনে এসে পড়বে। যদিও আসমান ও যমীনের মাঝের দূরত্ব পাঁচশত বছরের পথ। আর সেটা যদি শিকলের মাথার অংশ হয় (অর্থাৎ আরো বড় ও ভারী হয়) তারপর যদি তা জাহান্নামে ফেলা হয় তবে সেটা তার নিম্নভাগে পৌঁছতে চল্লিশ বছর লাগবে।” [তিরমিয়ী ২৫৮৮, মুসনাদে আহমাদ ২/১৯৭]

  33. إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

    নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি,

    Bengali Translation - Rowwad Translation Center

    নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমানদার ছিল না,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  34. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

    আর সে অভাবী-মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  35. فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ

    অতএব, আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতএব, এ দিন তার কোনো সুহৃদ থাকবে না,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  36. وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

    আর ক্ষত-নিঃসৃত পুঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,

    Bengali Translation - Rowwad Translation Center

    আর কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ছাড়া,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  37. لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ

    অপরাধীরাই শুধু তা খাবে।

    Bengali Translation - Rowwad Translation Center

    যা অপরাধী ছাড়া কেউ খাবে না।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  38. فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

    অতএব তোমরা যা কিছু দেখছ, আমি তার শপথ করছি।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতএব, আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও

    Bengali Translation - Abu Bakr Zakaria

  39. وَمَا لَا تُبْصِرُونَ

    এবং তোমরা যা দেখতে পাওনা তারও শপথ করছি,

    Bengali Translation - Rowwad Translation Center

    এবং যা তোমরা দেখতে পাওনা তারও;

    Bengali Translation - Abu Bakr Zakaria

  40. إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

    নিশ্চয়ই এ আল-কুরআন একজন সম্মানিত রাসূলের (আনীত) বাণী।

    Bengali Translation - Rowwad Translation Center

    নিশ্চয় এ কুরআন এক সম্মানিত রাসূলের (বাহিত) বাণী [১]।

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] এখানে সম্মানিত রাসূল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। [কুরতুবী]

  41. وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ

    আর এটি কোন কবির কথা নয়। এরপরও তোমরা খুব অল্পই ঈমান গ্রহণ করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর এটা কোনো কবির কথা নয়; তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাক,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  42. وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

    আর এটি কোন গণকের কথাও নয়। এরপরও তোমরা কমই উপদেশ গ্রহণ করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই উপদেশ গ্ৰহণ কর।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  43. تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

    বরং এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।

    Bengali Translation - Rowwad Translation Center

    এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  44. وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

    যদি সে (মুহাম্মাদ) আমার নামে কোন মিথ্যা রচনা করত,

    Bengali Translation - Rowwad Translation Center

    তিনি যদি আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  45. لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

    তবে আমি স্বীয় ক্ষমতাবলে তাকে শক্তভাবে পাকড়াও করতাম।(২)

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (২) · Bengali Translation - Rowwad Translation Center

    (২) এ আয়াতে অর্থ কয়েকটি হতে পারে: আমি তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম। অথবা আমি তার ডান হাত পাকড়াও করতাম।

    তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে [১] ,

    Bengali Translation - Abu Bakr Zakaria

    অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria

    [১] উপরোক্ত অর্থ অনুসারে এটি সিফাতের আয়াত। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর ডান হাত সাব্যস্ত হচ্ছে। [ইবন তাইমিয়্যাহ, বায়ানু তালবীসুল জাহমিয়্যাহ ৩/৩৩৮] আয়াতের অন্য অর্থ হচ্ছে, আমরা তার ডান হাত পাকড়াও করতাম। উভয় অর্থই ইবন কাসীর উল্লেখ করেছেন। এ অর্থটি এদিক দিয়ে শুদ্ধ যে, সাধারণত কাউকে অপমান করতে হলে তার ডান হাত ধরে তার উপর আক্রমণ করা হয়। [ইবন তাইমিয়্যাহ, আন-নুবুওয়াত ২/৮৯৮] অপর অর্থ হচ্ছে, তাকে আমরা আমাদের ক্ষমতা দ্বারা পাকড়াও করতাম। [সা'দী; জালালাইন; আর দেখুন, ইবন তাইমিয়্যাহ, আস-সারেমুল মাসলূল আলা শাতিমির রাসূল ১৭] এটি শুদ্ধ হলেও আল্লাহর হাত অস্বীকার করার কোনো উপায় নেই যা অন্যান্য আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত।

  46. ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

    তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা (গ্রীবা) কেটে দিতাম।

    Bengali Translation - Rowwad Translation Center

    তারপর অবশ্যই আমরা কেটে দিতাম তার হৃদপিণ্ডের শিরা,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  47. فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ

    অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পরতো না।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নেই, যে তাঁকে রক্ষা করতে পারে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  48. وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

    আর এ আল-কুরআন তো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর এ কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  49. وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

    আর নিশ্চয়ই আমরা জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ (এ কুরআনকে) মিথ্যা প্রতিপন্ন করে।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর আমরা অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  50. وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ

    আর এ আল-কুরআন নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।

    Bengali Translation - Rowwad Translation Center

    আর এ কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে,

    Bengali Translation - Abu Bakr Zakaria

  51. وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

    আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।

    Bengali Translation - Rowwad Translation Center

    অনুবাদের টীকা (১) · Bengali Translation - Rowwad Translation Center

    (১) যা আল্লাহর পক্ষ থেকে আসার ব্যাপারে কোন সন্দেহ -সংশয় নেই।

    আর নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

    Bengali Translation - Abu Bakr Zakaria

  52. فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

    অতএব, হে রাসূল! তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

    Bengali Translation - Rowwad Translation Center

    অতএব, আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন।

    Bengali Translation - Abu Bakr Zakaria