الصافات
সূরা আস-সাফফাত
নামের অর্থ: সারিবদ্ধ ফিরিশতাগণ
আরবি ও একটি প্রতিষ্ঠিত অনুবাদ
আগের ও পরের আয়াত পড়লে অর্থ আরও স্পষ্ট হতে পারে।
Recitation by Mahmoud Khalil Al-Husary.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।
-
وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّا
শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।
Bengali Translation - Rowwad Translation Center
শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
৩৭- সূরা আস-সাফফাত ১৮২ আয়াত, মক্কী [১] কাতাদাহ বলেন, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দী দ্বারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে, যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। [তাবারী]
-
فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًا
অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর যারা কঠোর পরিচালক [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] মুজাহিদ বলেন, এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। [তাবারী] পক্ষান্তরে কাতাদাহ বলেন, এর দ্বারা কুরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন তাই বুঝানো হয়েছে। [তাবারী]
-
فَٱلتَّـٰلِيَـٰتِ ذِكْرًا
অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।
Bengali Translation - Rowwad Translation Center
আর যারা 'যিকর' আবৃত্তিতে রত- [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] মুজাহিদ বলেন, এখানে তেলাওয়াতে রত বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। আর কাতাদাহ বলেন, এর দ্বারা উদ্দেশ্য, কুরআন থেকে মানুষের ঘটনাবলী ও পূর্ববর্তী উম্মতদের কাহিনী যা তোমাদের উপর তেলাওয়াত করে শোনানো হয়। [তাবারী] আল্লামা শানকীতী বলেন, এখানে কাতারবন্দী, কঠোর পরিচালক ও তেলাওয়াতকারী বলে ফেরেশতাদের কয়েকটি দলকে বুঝানো হয়েছে। কারণ, এ সূরারই অন্যত্র কাতারবন্দী থাকা ফেরেশতাদের গুণ হিসেবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, “আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।” [১৬৫-১৬৬]
-
إِنَّ إِلَـٰهَكُمْ لَوَٰحِدٌ
নিশ্চয়ই তোমাদের ইলাহ (উপাস্য) অবশ্যই এক।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় তোমাদের ইলাহ্ এক,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَـٰرِقِ
তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।
Bengali Translation - Rowwad Translation Center
যিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী সবকিছুর রব এবং রব সকল উদয়স্থলের [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] সুদ্দী বলেন, এর বহু বচনের কারণ হচ্ছে, শীত কাল এবং গ্ৰীষ্ম কালে সূর্য উদিত হওয়ার স্থানের ভিন্নতা। তিনি আরও বলেন, সারা বছরে সূর্যের ৩৬০টি উদিত হওয়ার স্থান রয়েছে, অনুরূপভাবে সূর্যাস্ত যাওয়ারও অনুরূপ স্থান রয়েছে। [তাবারী]
-
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ
নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় আমরা কাছের আসমানকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এর সমার্থে দেখুন, সূরা ফুসসিলাত ১২; সূরা আল-হিজর ১৬; সূরা আল-মুলক ৫।
-
وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَـٰنٍ مَّارِدٍ
আর আমি ( আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে (৩৭)হিফাযত করেছি।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৭) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৭) তারকারাজির নিক্ষেপণের মাধ্যমে।
এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অনুরূপ দেখুন, সূরা আল-হিজর ১৭-১৮।
-
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।
Bengali Translation - Rowwad Translation Center
ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না [১]। আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে---
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ বলে ফেরেশতাদের ঐ দলটিকে বোঝানো হয়েছে, যারা তাদের নীচে যারা আছে তাদের উপরে অবস্থান করছে। সেখান থেকে কোনো কিছু শোনা নিষিদ্ধ করা হয়েছে। [তাবারী]
-
دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।
Bengali Translation - Rowwad Translation Center
বিতাড়নের জন্য [১] এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কি নিক্ষিপ্ত হয় তা বলা হয়নি। কাতাদাহ বলেন, তাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ বা উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। [তাবারী] আর মুজাহিদ বলেন, এখানে دحوراً শব্দটির অন্য অর্থ বিতাড়িত অবস্থায়। [তাবারী]
-
إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ
তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।
Bengali Translation - Rowwad Translation Center
তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَـٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ
সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’(২) নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২) · Bengali Translation - Rowwad Translation Center
(২) অর্থাৎ আমি যে আসমান, জমিন ও ফিরিশতা সৃষ্টি করেছি, তদপেক্ষা তারা কি দৃঢ়তর অবকাঠামো, শক্তিশালী শরীর ও প্রকাণ্ড অঙ্গপ্রত্যঙ্গের অধিকারী?
সুতরাং তাদেরকে জিজ্ঞেস করুন, তারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমরা অন্য যা কিছু সৃষ্টি করেছি তা [১]? তাদেরকে তো আমরা সৃষ্টি করেছি আঠাল মাটি হতে।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] মুজাহিদ বলেন, অন্য সৃষ্টি যেমন, আসমান, যমীন ও পাহাড়। [তাবারী]
-
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।
Bengali Translation - Rowwad Translation Center
আপনি তো বিস্ময় বোধ করছেন, আর তারা করছে বিদ্রূপ [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হচ্ছিলেন যে, এ কুরআন তাকে দেয়া হয়েছে, অথচ পথভ্রষ্টরা এটাকে নিয়ে উপহাস করছে। [তাবারী]
-
وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ
আর যখন তাদেরকে (উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।(৩)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩) · Bengali Translation - Rowwad Translation Center
(৩) অর্থাৎ উপদেশ গ্রহণ করে না।
এবং যখন তাদেরকে উপদেশ দেয়া হয়, তখন তারা তা গ্রহণ করে না।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَ
আর যখন তারা (৪) কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪) · Bengali Translation - Rowwad Translation Center
(৪) নবীর সত্যতার প্রমাণবাহী।
আর যখন তারা কোনো নিদর্শন দেখে, তখন তারা উপহাস করে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَقَالُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’
Bengali Translation - Rowwad Translation Center
এবং বলে, 'এটা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’
Bengali Translation - Rowwad Translation Center
আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’
Bengali Translation - Rowwad Translation Center
এবং আমাদের পিতৃপুরুষরাও?’
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ
হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’
Bengali Translation - Rowwad Translation Center
বলুন, ‘হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা (৫) দেখতে পাবে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫) · Bengali Translation - Rowwad Translation Center
(৫) কিয়ামত দিবসের ভয়াবহতা।
অতঃপর তা তো একটিমাত্ৰ প্ৰচণ্ড ধমক---আর তখনই তারা দেখবে [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] زجرة শব্দের একাধিক অর্থ হয়ে থাকে। এর এক অর্থ, ‘প্রচণ্ড ধমক’ বা ‘ভয়ানক শব্দ’। এখানে মৃতদেরকে জীবিত করার উদ্দেশ্যে ইসরাফীল আলাইহিস সালামের শিংগায় দ্বিতীয় ফুৎকার বোঝানো হয়েছে। [ফাতহুল কাদীর]
-
وَقَالُوا۟ يَـٰوَيْلَنَا هَـٰذَا يَوْمُ ٱلدِّينِ
আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এতাই তো (৬) প্রতিদান সেই দিবস!'
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬) · Bengali Translation - Rowwad Translation Center
(৬) দুনিয়ার জীবনের কৃতকর্মের।
এবং তারা বলবে, 'হায়, দুর্ভোগ আমাদের! এটাই তো প্রতিদান দিবস।'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।
Bengali Translation - Rowwad Translation Center
এটাই ফয়সালার দিন, যার প্রতি তোমরা মিথ্যা আরোপ করতে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ
(সেদিন ফিরিশতাদেরকে বলা হবেঃ) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,
Bengali Translation - Rowwad Translation Center
(ফেরেশতাদেরকে বলা হবে,) 'একত্র কর যালিম [১] ও তাদের সহচরদেরকে [২] এবং তাদেরক, যাদের 'ইবাদত করত তারা---
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] [২] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] আল্লামা শানকীতী বলেন, যালেম বলে এখানে কাফেরদেরকে বোঝানো হয়েছে। কারণ, পরবর্তী অংশ ‘আর যাদের ইবাদাত করত তারা আল্লাহর পরিবর্তে’ থেকে এটাই সুস্পষ্ট। কুরআনের বিভিন্ন স্থানে যুলুম বলে শির্ক উদ্দেশ্য নেয়া হয়েছে। [আদওয়াউল বায়ান] [২] ইবন আব্বাস বলেন, এখানে أزواج বলে অনুরূপ ও সমমতের লোক বোঝানো হয়েছে। কাতাদাহ বলেন, এর দ্বারা তাদের মত অন্যান্য কাফের বোঝানো হয়েছে। [তাবারী]
-
مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ
‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’
Bengali Translation - Rowwad Translation Center
আল্লাহর পরিবর্তে। আর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে [১],
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অথবা জাহান্নামের চতুর্থ দরজা হচ্ছে জাহীম। তাদেরকে সেদিকে পথনির্দেশ কর। [আত-তাফসীরুস সহীহ]
-
وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ
‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’
Bengali Translation - Rowwad Translation Center
আর তাদেরকে থামাও, কারণ তাদেরকে তো প্রশ্ন করা হবে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’(৭)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৭) · Bengali Translation - Rowwad Translation Center
(৭) যেমন তোমরা দুনিয়াতে একে অপরের সাহয্য করতে এবং তোমরা মনে করতে যে, তোমাদের দেবতারা তোমাদেরকে সাহায্য করবে।
তোমাদের কী হল যে, তোমরা একে অন্যের সাহায্য করছ না?'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ
বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।(৮)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৮) · Bengali Translation - Rowwad Translation Center
(৮) অর্থাৎ দেবতারা আল্লাহর নির্দেশে অপমানিত অবস্থায় পরিচালিত হবে এবং অক্ষমতা ও অপারগতার ফলে আজ কেউ কারো সাহায্য করতে সমর্থ হবে না।
বস্তুত তারা হবে আজ আতাসমৰ্পণকারী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,
Bengali Translation - Rowwad Translation Center
আর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ
তারা (৯) বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’(১০) (৯) অনুসারিরা নেতাদের উদ্দেশ্য করে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১০) · Bengali Translation - Rowwad Translation Center
(১০) এ আয়াতে اليمين বলতে দীন বুঝানো হয়েছে। কারো মতে, তোমরা শপথ করে এসে বলতে যে, ‘তোমরা হকের ওপর আছ’, কারো মতে, তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম।
তারা বলবে, 'তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে [১]।'
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এ আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। এক. তোমরা তোমাদের শপথ নিয়ে এসে বলতে যে, তোমরা হকের উপর আছ, তাই আমরা তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। তোমরা এমনভাবে আসতে যে, আমরা তোমাদেরকে নিরাপদ মনে করতাম। ফলে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। অর্থাৎ তোমরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছ। [জালালাইন] দুই. অন্য অর্থ হচ্ছে, তোমরা দীন ও হকের লেবাস পরে আসতে, আর আমাদেরকে শরীআতের বিধি-বিধান সম্পর্কে উদাসীন করে দিতে। তা থেকে দূরে রাখতে। আর আমাদের কাছে ভ্ৰষ্ট পথকে শোভিত করে দেখাতে। [তাবারী; মুয়াসসার] তিন. তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম। [সা’দী]
-
قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ
প্রতিউত্তরে তারা বলবে: (১১) ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১১) · Bengali Translation - Rowwad Translation Center
(১১) এখন তোমরা আমাদেরকে কেন দোষ দিচ্ছো ?
তারা (নেতৃস্থানীয় কাফেররা) বলবে, 'বরং তোমরা তো মুমিন ছিলে না,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَـٰغِينَ
‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’
Bengali Translation - Rowwad Translation Center
এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ
‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’
Bengali Translation - Rowwad Translation Center
তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে, নিশ্চয় আমরা শাস্তি আস্বাদন করব।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَأَغْوَيْنَـٰكُمْ إِنَّا كُنَّا غَـٰوِينَ
‘আর আমরা তোমাদেরকে (১২) বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১২) · Bengali Translation - Rowwad Translation Center
(১২) পথভ্রষ্টতা ও কুফরীর প্রতি আহ্বান করে।
সুতরাং আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ
নিশ্চয় তারা (১৩) সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৩) · Bengali Translation - Rowwad Translation Center
(১৩) অনুসারী ও অনুসৃতরা পৃথিবীতে অপরাধের ক্ষেত্রে যেভাবে অংশীদার ছিল।
অতঃপর তারা সবাই সেদিন শাস্তির শরীক হবে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।(১৪)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৪) · Bengali Translation - Rowwad Translation Center
(১৪) অর্থাৎ আমি এদেরকে যেমন শাস্তি দিচ্ছি, এমনিভাবে অন্যান্য অপরাধীদেরকেও তেমন শাস্তি প্রদান করে থাকি।
নিশ্চয় আমরা অপরাধীদের সাথে এরূপ করে থাকি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ
নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।
Bengali Translation - Rowwad Translation Center
তাদেরকে 'আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’ বলা হলে তারা অহংকার করত [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অহংকারের কারণেই তারা মূলতঃ এ কালেমা উচ্চারণ করেনি। যদি তারা এ কালেমা উচ্চারণ করত তবে তাদের অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তা হতো। তিনি বলেছেন, আমি তো মানুষের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা বলবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। যদি তারা তা বলে তবে তাদের জান ও মাল আমার হাত থেকে নিরাপদ হবে। তবে ইসলামের হক ছাড়া। আর তাদের হিসেব তো আল্লাহরই উপর। [বুখারী ২৫, মুসলিম ২২] ইমাম যুহরী বলেন, আল্লাহ তা'আলা তাঁর কিতাবেও তা উল্লেখ করেছেন। তিনি তাঁর কিতাবে একদল লোকের অহংকারের কথা বর্ণনা করে বলেছেন, “তাদেরকে ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’ বলা হলে তারা অহংকার করত।” আরও বলেছেন, “যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা---অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন; আর তাদেরকে তাকওয়ার কালেমায় সুদৃঢ় করলেন,” আর সেই তাকওয়ার কালেমা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুশরিকরা হুদাইবিয়ার দিন এটা বলতে অহংকার করে বিরত ছিল। [ইবন হিব্বান ১/৪৫১-৪৫২; আত-তাফসীরুস সহীহ]
-
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭ
আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’
Bengali Translation - Rowwad Translation Center
এবং বলত, 'আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহদেরকে বর্জন করব?'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ
বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।
Bengali Translation - Rowwad Translation Center
বরং তিনি তো সত্য নিয়ে এসেছেন এবং তিনি রাসূলদেরকে সত্য বলে স্বীকার করেছেন।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ
হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।
Bengali Translation - Rowwad Translation Center
তোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী হবে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।
Bengali Translation - Rowwad Translation Center
এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);
Bengali Translation - Rowwad Translation Center
তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أُو۟لَـٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,
Bengali Translation - Rowwad Translation Center
তাদের জন্য আছে নির্ধারিত রিযিক---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ
ফলমূল; আর তারা (১৫) সম্মানিত হবে,
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৫) · Bengali Translation - Rowwad Translation Center
(১৫) তাদের মর্যাদা বৃদ্ধি ও রবের চেহারা দর্শন লাভের মাধ্যমে।
ফলমূল; আর তারা হবে সম্মানিত,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
নি‘আমত-পূর্ণ জান্নাতে,
Bengali Translation - Rowwad Translation Center
নেয়ামত-পূর্ণ জান্নাতে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
عَلَىٰ سُرُرٍ مُّتَقَـٰبِلِينَ
তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।
Bengali Translation - Rowwad Translation Center
মুখোমুখি হয়ে আসনে আসীন হবে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।(১৬)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৬) · Bengali Translation - Rowwad Translation Center
(১৬) অর্থাৎ মদের পেয়ালা পরিবেশন করা হবে, যা প্রবাহিত পানির ন্যায় স্বচ্ছ।
তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্ৰ [১]
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] শরাবের পানপাত্র নিয়ে ঘুরে ঘুরে জান্নাতীদের মধ্যে কারা পরিবেশন করবে সেকথা এখানে বলা হয়নি। এর বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে অন্যান্য স্থানে: “আর তাদের খিদমত করার জন্য ঘুরবে তাদের খাদেম ছেলেরা যারা এমন সুন্দর যেমন ঝিনুকে লুকানো মোতি।” [সূরা আত-তুর ২৪] “আর তাদের খিদমত করার জন্য ঘুরে ফিরবে এমন সব বালক যারা হামেশা বালকই থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে মোতি ছড়িয়ে দেয়া হয়েছে।” [সূরা আল-ইনসান ১৯]
-
بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّـٰرِبِينَ
তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।
Bengali Translation - Rowwad Translation Center
শুভ্ৰ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।
Bengali Translation - Rowwad Translation Center
তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَعِندَهُمْ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌ
(জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না(১৭), ডাগরচোখা (হূর)।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৭) · Bengali Translation - Rowwad Translation Center
(১৭) যাদের দৃষ্টি তাদের স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে প্রসারিত হয় না।
তাদের সঙ্গে থাকবে আনতনয়না [১] ডাগর চোখ বিশিষ্টা [২] (হুরীগণ)।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] [২] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এখানে জান্নাতের হুরীদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এ আয়াতে প্রথমে তাদের গুণ বর্ণিত হয়েছে যে, তারা হবে ‘আনতনয়না’। যেসব স্বামীর সাথে আল্লাহ তা'আলা তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দেবেন, তারা তাদের ছাড়া কোনো ভিন্ন পুরুষের প্রতি দৃষ্টিপাত করবে না। কোনো কোনো মুফাসসির এর অর্থ করেছেন, তারা তাদের স্বামীদের দৃষ্টি নত রাখবে। অর্থাৎ তারা নিজেরা এমন ‘অনিন্দ্য সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিতা’ হবে যে, স্বামীদের মনে অন্য কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করার বাসনাই হবে না। [দেখুন, তাবারী; আব্দওয়াউল বায়ান] [২] এখানে হুরীদের দ্বিতীয় গুণ বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, তাদের চোখ বড় বড় হবে। মেয়েদের চোখ বড় হলে সুন্দর দেখায়। [দেখুন, তাবারী; আদওয়াউল বায়ান]
-
كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
তারা যেন সুরক্ষিত ডিম।(১৮)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৮) · Bengali Translation - Rowwad Translation Center
(১৮) অর্থাৎ তারা হলুদ মিশ্রিত শুভ্রতায় যেন পাখির রক্ষিত ডিমের ন্যায়। যাকে কোন হাত স্পর্শ করেনি।
তারা যেন সুরক্ষিত ডিম্ব [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এখানে জান্নাতের হুরীগণের তৃতীয় গুণ বর্ণিত হয়েছে। তাদেরকে সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে। আরবদের কাছ এই তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। যে ডিম পাখার নিচে লুকানো থাকে, তা এমনই সুরক্ষিত থাকে যে, এর উপর বাইরের ধূলিকণার কোনো প্রভাব পড়ে না। ফলে তা খুব স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে। এছাড়া এর রঙ সাদা হলুদাভ হয়ে থাকে; যা আরবদের কাছে মহিলাদের সর্বাধিক চিত্তাকর্ষক রঙ হিসেবে গণ্য হত। তাই এর সাথে তুলনা করা হয়েছে। [দেখুন, তাবারী; আদওয়াউল বায়ান]
-
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে (১৯) জিজ্ঞাসা করবে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (১৯) · Bengali Translation - Rowwad Translation Center
(১৯) তাদের অতীত ও দুনিয়াতে সংঘটিত বিষয়ে।
অতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌ
তাদের একজন বলবে, (‘পৃথিবীতে ) আমার একজন সঙ্গী ছিল’,
Bengali Translation - Rowwad Translation Center
তাদের কেউ বলবে, 'আমার ছিল এক সঙ্গী;
Bengali Translation - Abu Bakr Zakaria
-
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে।’
Bengali Translation - Rowwad Translation Center
‘সে বলত, 'তুমি কি তাদের অন্তর্ভুক যারা বিশ্বাস করে যে,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?
Bengali Translation - Rowwad Translation Center
‘আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও অস্থিতে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে?’
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে (২০) দেখতে চাও?’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২০) · Bengali Translation - Rowwad Translation Center
(২০) পুনরুত্থানে অবিশ্বাসী আমার সেই সাথীর পরিণতি।
আল্লাহ্ বলবেন, 'তোমরা কি তাকে দেখতে চাও?’
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ
অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে;
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’.২১)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২১) · Bengali Translation - Rowwad Translation Center
(২১) হে সাথী! তুমি তো আমাকে কুফরী ও পুনরুত্থান অস্বীকারের প্রতি আহ্বান করে জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলে।
বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ
‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’
Bengali Translation - Rowwad Translation Center
'আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাযিরকৃত [১] ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অর্থাৎ যদি আমার উপর আল্লাহর নেয়ামত না থাকত, তবে তো আমি জাহান্নামের শাস্তিতে হাযিরকৃত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। [সা'দী]
-
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?
Bengali Translation - Rowwad Translation Center
আমাদের তো আর মৃত্যু হবে না
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’(২২)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২২) · Bengali Translation - Rowwad Translation Center
(২২) অর্থাৎ আমরা জান্নাতে চিরস্থায়ী হব এবং কাফিরদের ন্যায় কখনোই শাস্তিপ্রাপ্ত হব না।
প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না !'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
‘নিশ্চয় এটি(২৩) মহাসাফল্য!’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২৩) · Bengali Translation - Rowwad Translation Center
(২৩) অর্থাৎ জান্নাতে প্রবেশ, সেখানে চিরস্থায়ী থাকার ব্যবস্থা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ।
এটা তো অবশ্যই মহাসাফল্য।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
لِمِثْلِ هَـٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَـٰمِلُونَ
এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।
Bengali Translation - Rowwad Translation Center
এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ
আপ্যায়নের জন্য এগুলো(২৪) উত্তম না যাক্কূম বৃক্ষ?(২৫)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২৪) (২৫) · Bengali Translation - Rowwad Translation Center
(২৪) অর্থাৎ জান্নাতের এসব স্থায়ী নি‘আমত। (২৫) ‘যাক্কুম’ নামক কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষ, যা কাফিরদের খাদ্য। যা না পুষ্ট করে, না ক্ষুধা নিবারণ করে।
আপ্যায়নের জন্য কি এটাই শ্রেয়, না যাক্কুম গাছ?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّا جَعَلْنَـٰهَا فِتْنَةً لِّلظَّـٰلِمِينَ
নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।(২৬)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২৬) · Bengali Translation - Rowwad Translation Center
(২৬) কাফিররা এর বাস্তবতা অস্বীকার করে বলে: আগুন বৃক্ষকে খেয়ে ফেলে। তাই এটি জাহান্নামে গজিয়ে উঠতে পারবে না।
যালিমদের জন্য আমরা এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।
Bengali Translation - Rowwad Translation Center
এ গাছ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَـٰطِينِ
এর ফল যেন শয়তানের মাথা;(২৭)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২৭) · Bengali Translation - Rowwad Translation Center
(২৭) এর ফল এমন কুৎসিত-বিশ্রী যা শয়তানের মাথার মত দেখায়।
এর মোচা যেন শয়তানের মাথা,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।
Bengali Translation - Rowwad Translation Center
তারা তো এটা থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] আল্লামা শানকীতী বলেন, এ আয়াতে আল্লাহ বলেছেন যে, তারা তো যাক্কুম গাছ থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। অন্যত্রও তা বলেছেন, “তারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা! তোমরা অবশ্যই আহার করবে যক্কুম গাছ থেকে, অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে, তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি--অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।” [সূরা আল-ওয়াকি'আহ ৫১-৫৫]
-
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
Bengali Translation - Rowwad Translation Center
তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ
তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।
Bengali Translation - Rowwad Translation Center
তারপর তাদের প্রত্যাবর্তন হবে প্ৰজ্বলিত আগুনেরই দিকে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ
নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;(২৮)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২৮) · Bengali Translation - Rowwad Translation Center
(২৮) তাই তারা প্রমাণবিহীনভাবে তাদের অন্ধ অনুসরণ করেছে।
তারা তো তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَهُمْ عَلَىٰٓ ءَاثَـٰرِهِمْ يُهْرَعُونَ
ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] মুজাহিদ বলেন, এর অর্থ কোনো কিছুর পিছনে দ্রুত চলা। [তাবারী] কাতাদাহ বলেন, খুব দ্রুত চলা। [তাবারী]
-
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ
আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।(২৯)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (২৯) · Bengali Translation - Rowwad Translation Center
(২৯) অতএব, হে রাসূল! তোমার জাতি প্রথম পথভ্রষ্ট জাতি নয়।
আর অবশ্যই তাদের আগে পূর্ববতীদের বেশীর ভাগ বিপথগামী হয়েছিল,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী (রাসূল)দেরকে পাঠিয়েছিলাম;
Bengali Translation - Rowwad Translation Center
আর অবশ্যই আমরা তাদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُنذَرِينَ
সুতরাং হে রাসূল! তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!
Bengali Translation - Rowwad Translation Center
কাজেই লক্ষ্য করুন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কী হয়েছিল!
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।
Bengali Translation - Rowwad Translation Center
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] সুদী বলেন, এরা হচ্ছে, তারা আল্লাহ যাদেরকে তাঁর নিজের জন্য বিশেষভাবে বাছাই করে নিয়েছেন। [তাবারী]
-
وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ
আর অবশ্যই নূহ (৩০) আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩০) · Bengali Translation - Rowwad Translation Center
(৩০) তার মিথ্যারোপকারী জাতির বিরুদ্ধে বদ দু‘আ করার সময়ে ।)
আর অবশ্যই নূহ আমাদেরকে ডেকেছিলেন, অতঃপর (দেখুন) আমরা কত উত্তম সাড়াদানকারী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
আর তাকে এবং তার পরিবারবর্গকে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ
আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,
Bengali Translation - Rowwad Translation Center
আর তার বংশধরদেরকেই আমরা বিদ্যমান রেখেছি (বংশপরম্পরায়) [১],
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] ইবন আব্বাস বলেন, এর অর্থ শুধু নৃহের সন্তানরাই অবশিষ্ট ছিল। [তাবারী]
-
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
আর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখেছি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
سَلَـٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَـٰلَمِينَ
সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।
Bengali Translation - Rowwad Translation Center
সমগ্র সৃষ্টির মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় আমরা এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
তারপর অন্য সকলকে আমরা নিমজ্জিত করেছিলাম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ
আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।(৩১)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩১) · Bengali Translation - Rowwad Translation Center
(৩১) অর্থাৎ সে তার দ্বীনের সেসব অনুসারীদের অন্তর্ভুক্ত, যারা একত্ববাদের দাওয়াতে তাঁর মতই একমত ছিল।
আর ইবরাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] ইবরাহীম আলাইহিস সালামের কাহিনী বিস্তারিত দেখুন, তার পিতা ও সম্প্রদায়ের সাথে তার বিভিন্ন আলোচনা, সূরা মারইয়াম ৪১-৪৯; সূরা আশ-শু'আরা ৬৯-৭০। ইবন আব্বাস বলেন, এখানে তার অনুগামী বলে, তার দীনের অনুগামী বোঝানো হয়েছে। [তাবারী] মুজাহিদ বলেন, তার পদ্ধতি ও নিয়ম-নীতির অনুগামী বোঝানো হয়েছে। [তাবারী]
-
إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ
হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।
Bengali Translation - Rowwad Translation Center
স্মরণ করুন, যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধচিত্তে [১] ;
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] সুদী বলেন, অর্থাৎ শির্কমুক্ত হয়ে আল্লাহর কাছে আসলেন। [তাবারী]
-
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ
যখন সে তার পিতা ও তার সম্পপ্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’
Bengali Translation - Rowwad Translation Center
যখন তিনি তার পিতা ও তার সম্পপ্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করছ?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’
Bengali Translation - Rowwad Translation Center
'তোমার কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহ্গুলোকে চাও?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’(৩২)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩২) · Bengali Translation - Rowwad Translation Center
(৩২) যখন তোমরা আল্লাহর পরিবর্তে অন্যের ইবাদাত করে তাঁর সাথে সাক্ষাৎ করতে যাবে, তখন তিনি তোমাদের সাথে কী আচরণ করবেন?
‘তাহলে সকলসৃষ্টির রব সম্বন্ধে তোমাদের ধারণা কী [১] ?’
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, অর্থাৎ যদি তোমরা তাঁর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেছ যে, তোমরা তাকে ছাড়া অন্যকে ইবাদাত করেছ। [তাবারী] তখন তাঁর ব্যাপারে তোমাদের কি ধারণা? তিনি কি তোমাদের এমনিই ছেড়ে দিবেন?
-
فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ
অতঃপর সে (৩৩) তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৩) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৩) ইবরাহীম তার জাতির সাথে মেলায় বের হওয়া থেকে বাঁচার পথ খোঁজার জন্য।
অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَقَالَ إِنِّى سَقِيمٌ
তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’
Bengali Translation - Rowwad Translation Center
এবং বললেন, 'নিশ্চয় আমি অসুস্থ [১]।'
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] ইবরাহীম আলাইহিস সালাম তার জীবনে তিনটি মিথ্যা বলেছিলেন বলে যে কথা বলা হয়ে থাকে এটি তার একটি। কোনো কোনো মুফাসসির বলেন, এখানে অসুস্থ বলে বোঝানো হয়েছে যে, আমি অসুস্থ হয়ে পড়ব। কারণ, আরবী ভাষায় فعيل এর পদবাচ্য বহুল পরিমাণে ভবিষ্যৎ কালের জন্য ব্যবহৃত হয়। যেমন পবিত্র কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ [সূরা আয-যুমার ৩০] এর বাহ্যিক অর্থ আপনিও মৃত এবং তারাও মৃত। কিন্তু এখানে এরূপ অর্থ উদ্দেশ্য নয়, বরং অর্থ হল, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। এমনিভাবে ইব্রাহীম আলাইহিস সালাম سقيم এর অর্থ নিয়েছিলেন যে, “আমি অসুস্থ হয়ে পড়ব”। এ কথা বলার কারণ এই যে, মৃত্যুর পূর্বে প্রত্যেক মানুষের অসুস্থ হওয়া স্থির নিশ্চিত। কোনো কোনো মুফাসসির বলেন, এতে তার উদ্দেশ্য ছিল মানসিক সংকোচ; যা স্বগোত্রের মুশরিকসুলভ কাণ্ডকীর্তি দেখে তার মনে সৃষ্টি হচ্ছিল। ‘আমার মন খারাপ’ বলেও এ অর্থ অনেকটা ব্যক্ত করা যায়। বলা বাহুল্য, এ বাক্যে 'মানসিক সংকোচন’ অর্থেরও পুরোপুরি অবকাশ রয়েছে। কেউ কেউ বলেন, ইব্রাহীম আলাইহিস সালামের একথাটিকে মিথ্যা বা বাস্তববিরোধী বলার জন্য প্রথমে কোনো উপায়ে একথা জানা উচিত যে, সে সময় ইবরাহীম আলাইহিস সালামের কোনো প্রকারের কোনো কষ্ট ও অসুস্থতা ছিল না এবং তিনি নিছক বাহানা করে একথা বলেছিলেন। যদি এর কোনো প্রমাণ না থেকে থাকে, তাহলে অযথা কিসের ভিত্তিতে একে মিথ্যা গণ্য করা হবে? হতে পারে ইব্রাহীম আলাইহিস সালাম তখন বাস্তবিকই কিছুটা অসুস্থ ছিলেন; তবে উৎসবে যোগদানে প্রতিবন্ধক হতে পারে, এমন অসুস্থতা ছিল না। তিনি তার মামুলি অসুস্থতার কথাই এমনভাবে ব্যক্ত করেছেন, যাতে শ্রোতারা মনে করে নেয় যে, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, কাজেই মেলায় যাওয়া সম্ভবপর নয়। আলেমগণ এটাকেই তাওরিয়াহ হিসেবে গ্রহণ করেছেন, যা বাহ্যিক আকার-আকৃতিতে মিথ্যা মনে হয়, কিন্তু বক্তার উদ্দেশ্যের দিকে লক্ষ্য করলে মিথ্যা হয় না। অর্থাৎ যার বাহ্যিক অৰ্থ বাস্তবের প্রতিকূলে এবং বক্তার উদ্দিষ্ট অর্থ বাস্তবের অনুকূলে। [দেখুন-তাবারী; ফাতহুল কাদীর] এ ব্যাখ্যা সর্বাধিক যুক্তিযুক্ত এবং সন্তোষজনক। কারণ, এক হাদিসে ইব্রাহীম আলাইহিস সালামের উক্তি فَقَالَ اَنِّىْ سَقِيْمٌ এর জন্যে كذب (মিথ্যা) শব্দ ব্যবহার করা হয়েছে। [বুখারী ৩৩৫৮] এ হাদীসেরই কোনো কোনো বর্ণনায় আরও বলা হয়েছে, “এগুলোর মধ্যে কোনো মিথ্যা এরূপ নয়; যা আল্লাহর দীনের প্রতিরক্ষা ও সমর্থনে বলা হয়নি”। [তিরমিয়ী ৩১৪৮]
-
فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ
অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর তারা তাকে পিছনে রেখে চলে গেল।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি (৩৪) খাবে না?’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৪) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৪) তোমাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত খাবার।
পরে তিনি চুপিচুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন, 'তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন?'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
مَا لَكُمْ لَا تَنطِقُونَ
‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’(৩৫)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৫) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৫) আল্লাহর পরিবর্তে এমন কারো কি ইবাদাত করা যায়।
'তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বল না?'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ
অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ
তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।
Bengali Translation - Rowwad Translation Center
তখন ঐ লোকগুলো তার দিকে ছুটে আসল।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোেই উপাসনা কর?’
Bengali Translation - Rowwad Translation Center
তিনি বললেন, 'তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই ইবাদাত কর?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন?’
Bengali Translation - Rowwad Translation Center
অথচ আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তাও [১]।'
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘নিশ্চয় আল্লাহই প্রত্যেক শিল্পী ও তার শিল্পকে তৈরী করেন।’ [মুস্তাদরাকে হাকিম ১/৩১] অর্থাৎ মানুষের কাজের স্রষ্টাও আল্লাহ। [আত-তাফসীরুস সহীহ]
-
قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَـٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ
তারা (৩৬) বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৬) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৬) প্রমাণ ভিত্তিক জবাব দিতে ব্যর্থ হয়ে।
তারা বলল, 'এর জন্য এক ইমারত নির্মাণ কর, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَـٰهُمُ ٱلْأَسْفَلِينَ
অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল(৩৭); কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৭) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৭) অর্থাৎ তাকে আগুনে নিক্ষেপ করে ধ্বংস করতে।
এভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, অর্থাৎ এরপর আর তাদের সাথে বিতণ্ডায় যেতে হয়নি। তারপূর্বেই তাদের ধ্বংস করা হয়েছিল। [তাবারী; আত-তাফসীরুস সহীহ]
-
وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ
আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’
Bengali Translation - Rowwad Translation Center
তিনি বললেন, 'আমি আমার রবের দিকে চললাম [১], তিনি আমাকে অবশ্যই হেদায়াত করবেন,
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, অর্থাৎ তিনি বললেন, তিনি তার আমল, মন ও নিয়্যত সব নিয়েই যাচ্ছেন। [তাবারী]
-
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ
‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’
Bengali Translation - Rowwad Translation Center
'হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَبَشَّرْنَـٰهُ بِغُلَـٰمٍ حَلِيمٍ
অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর আমরা তাকে এক সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিলাম [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এখান থেকে ইবরাহীম আলাইহিস সালাম ও তার বড় সন্তান ইসমাঈলের কাহিনী বর্ণিত হচ্ছে। এখানে আরও আছে ইসমাঈলের যবেহ ও তার বিনিময় দেয়ার আলোচনা। এ সূরা আস-সাফফাত ব্যতীত আর কোথাও এ ঘটনা আলোচিত হয় নি। [আত-তাফসীরুস সহীহ]
-
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَـٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ
অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল(৩৮), তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৮) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৮) অর্থাৎ যৌবনে পদার্পণ করল।
অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হলেন, তখন ইবরাহীম বললেন, 'হে প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি [১], এখন তোমার অভিমত কী বল?' তিনি বললেন, 'হে আমার পিতা! আপনি যা আদেশপ্ৰাপ্ত হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।'
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, নবী-রাসূলগণের স্বপ্ন ওহী হয়ে থাকে। তারা যখন স্বপ্নে কিছু দেখতেন সেটা বাস্তবে রূপ দিতেন। [তাবারী]
-
فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ
অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন [১] এবং ইবরাহীম তার পুত্রকে উপুড় করে শায়িত করলেন,
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, যখন ইসমাঈল তার আত্মাকে আল্লাহর জন্য সোপর্দ করলেন, আর ইবরাহীম তার ছেলেকে আল্লাহর জন্য সমর্পন করলেন। [তাবারী]
-
وَنَـٰدَيْنَـٰهُ أَن يَـٰٓإِبْرَٰهِيمُ
তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!
Bengali Translation - Rowwad Translation Center
তখন আমরা তাকে ডেকে বললাম, ‘হে ইবরাহীম!
Bengali Translation - Abu Bakr Zakaria
-
قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
তুমি তো(৩৯) স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৩৯) · Bengali Translation - Rowwad Translation Center
(৩৯) নিজ পুত্রকে যবহ করার চূড়ান্ত প্রতিজ্ঞার মাধ্যমে।
আপনি তো স্বপ্নের আদেশ সত্যই পালন করলেন!’---এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْبَلَـٰٓؤُا۟ ٱلْمُبِينُ
‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَفَدَيْنَـٰهُ بِذِبْحٍ عَظِيمٍ
আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে(৪০) মুক্ত করলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪০) · Bengali Translation - Rowwad Translation Center
(৪০) অর্থাৎ একটি বিরাট আকারের ভেড়া (দুম্বা) কুরবানীর বিনিময়ে আমি ইসমাঈলকে মুক্ত করলাম।
আর আমরা তাকে মুক্ত করলাম এক বড় যবেহ এর বিনিময়ে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
Bengali Translation - Rowwad Translation Center
আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
سَلَـٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
ইবরাহীমের প্রতি সালাম।
Bengali Translation - Rowwad Translation Center
ইবরাহীমের উপর শান্তি বৰ্ষিত হোক।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
(৪১) এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪১) · Bengali Translation - Rowwad Translation Center
(৪১) যেভাবে ইবরাহীমকে তার আনুগত্যের প্রতিদান দিয়েছি।
এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম;
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَبَشَّرْنَـٰهُ بِإِسْحَـٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ
আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।
Bengali Translation - Rowwad Translation Center
আর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, তিনি ছিলেন এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَبَـٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَـٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌ
আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক (৪২)) নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪২) · Bengali Translation - Rowwad Translation Center
(৪২) কুফরী, শিরক ও পাপাচারের মাধ্যমে ।
আর আমরা ইবরাহীমের ওপর বরকত দান করেছিলাম এবং ইসহাকের উপরও; তাদের উভয়ের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক মুহসিন এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ
আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,
Bengali Translation - Rowwad Translation Center
আর অবশ্যই আমরা অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَنَجَّيْنَـٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট (৪৪) থেকে রক্ষা করেছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪৪) · Bengali Translation - Rowwad Translation Center
(৪৪) ফিরাউনের দাসত্ব ও ডুবে যাওয়ার হাত।
এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] সুদ্দী বলেন, মহাসংকট বলে ডুবে যাওয়া বুঝানো হয়েছে। [তাবারী] তবে হাসান বসরী বলেন, মহাসংকট বলে ফের’আউনের বংশধরদের বুঝানো হয়েছে। [তাবারী]
-
وَنَصَرْنَـٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ
আর আমি তাদেরকে (৪৫) সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪৫) · Bengali Translation - Rowwad Translation Center
(৪৫) ফিরআউন ও তার বাহিনীর বিরুদ্ধে।
আর আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই হয়েছিল বিজয়ী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَءَاتَيْنَـٰهُمَا ٱلْكِتَـٰبَ ٱلْمُسْتَبِينَ
আর আমি উভয়কে (৪৬) সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪৬) · Bengali Translation - Rowwad Translation Center
(৪৬) মূসা ও তার ভাই হারূনকে।
আর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, অর্থাৎ তাওরাত দিয়েছিলাম। যাতে হেদায়াত বর্ণিত ছিল, বিস্তারিত ও আহকামসমৃদ্ধ ছিল। [তাবারী।]
-
وَهَدَيْنَـٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
আর উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল পথে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
Bengali Translation - Rowwad Translation Center
আর আমরা তাদের উভয়ের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ
মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।
Bengali Translation - Rowwad Translation Center
মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
(৪৭) আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪৭) · Bengali Translation - Rowwad Translation Center
(৪৭) যেভাবে আমি মূসা ও হারূনকে উত্তম প্রতিদান দিয়েছি।
এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় তারা উভয়ে ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।
Bengali Translation - Rowwad Translation Center
আর নিশ্চয় ইলইয়াস ছিলেন রাসূলগণের একজন [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদা বলেন, ইলইয়াস ও ইন্দ্রীস একই ব্যক্তি। [তাবারী] অন্যদের নিকট তাদের মধ্যে পার্থক্য রয়েছে। [ইবন কাসীর] সে মতে তিনি ছিলেন, ইলইয়াস ইবন ফিনহাস ইবন আইযার ইবনে হারূন ইবন ইমরান। তারা বালি নামীয় এক মূর্তির পূজা করত। তিনি তাদেরকে তা থেকে নিষেধ করেন। কিন্তু তারা তা থেকে বিরত হয় না। [ইবন কাসীর]
-
إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি ( ভয় করবে না?’
Bengali Translation - Rowwad Translation Center
যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, 'তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَـٰلِقِينَ
তোমরা কি ‘বা’ল’ ( নামক দেবতা) কেই ডাকবে আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?
Bengali Translation - Rowwad Translation Center
'তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’(৪৮)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪৮) · Bengali Translation - Rowwad Translation Center
(৪৮) সুতরাং তিনিই ইবাদাতের একমাত্র হকদার; অন্যসব মূর্তি নয়, যারা না কোনো উপকার করতে পারে; না কোনো ক্ষতি।
'আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব।'
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।
Bengali Translation - Rowwad Translation Center
কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।(৪৯)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৪৯) · Bengali Translation - Rowwad Translation Center
(৪৯) তারা শাস্তিতে পতিত হওয়া থেকে দূরে ছিল।
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্ৰ।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
Bengali Translation - Rowwad Translation Center
আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
سَلَـٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ
ইলইয়াসের প্রতি সালাম ।
Bengali Translation - Rowwad Translation Center
ইল্য়াসীনের [১] উপর শান্তি বৰ্ষিত হোক।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অধিকাংশ মুফাসসির বলেন, এটি ইলিয়াসের দ্বিতীয় নাম। যেমন ইবরাহীমের দ্বিতীয় নাম ছিল আব্রাহাম। আর অন্য কোনো কোনো মুফাসসিরের মতে আরববাসীদের মধ্যে ইবরানী (হিব্রু) ভাষায় শব্দাবলীর বিভিন্ন উচ্চারণের প্রচলন ছিল। যেমন মীকাল ও মীকাইল এবং মীকাইন একই ফেরেশতাকে বলা হতো। একই ঘটনা ঘটেছে ইলিয়াসের নামের ব্যাপারেও। স্বয়ং কুরআন মজীদে একই পাহাড়কে একবার “তুরে সাইনা” বলা হচ্ছে এবং অন্যত্র বলা হচ্ছে, “তুরে সীনীন।” [তাবারী]
-
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Rowwad Translation Center
এভাবেই তো আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
Bengali Translation - Rowwad Translation Center
তিনি তো ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।
Bengali Translation - Rowwad Translation Center
আর নিশ্চয় লুত ছিলেন রাসূলগণের একজন।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِذْ نَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে ( শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
স্মরণ করুন, যখন আমরা তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ
পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।(৫০)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫০) · Bengali Translation - Rowwad Translation Center
(৫০) অর্থাৎ লূত ‘আলাইহিস সালামের স্ত্রী ছাড়া, যে ছিল তার জাতির মত অবিশ্বাসী এবং তার জাতির অনুরূপ শাস্তি সেও পেয়েছিলো।
পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর অবশিষ্টদেরকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে
Bengali Translation - Rowwad Translation Center
আর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাক সকালে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
এবং রাতে।(৫১) তবুও কি তোমরা বুঝবে না?
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫১) · Bengali Translation - Rowwad Translation Center
(৫১) অর্থাৎ এমনিভাবে এসব এলাকার ওপর দিয়ে তোমরা রাত্রেও গমন করো।
ও সন্ধ্যায় [১]। তবুও কি তোমরা বোঝা না?
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এ বিষয়ের দিকে ইংগিত করা হয়েছে যে, কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়া ও ফিলিস্তীন যাওয়ার পথে লুতের সম্প্রদায়ের বিধ্বস্ত জনপদ যেখানে অবস্থিত ছিল দিন-রাত সে এলাকা অতিক্রম করতো। [দেখুন, তাবারী, মুয়াস্সার, ফাতহুল কাদীর]
-
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।
Bengali Translation - Rowwad Translation Center
আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলগণের একজন।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।
Bengali Translation - Rowwad Translation Center
স্মরণ করুন, যখন তিনি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গেলেন,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ
অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।(৫২)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫২) · Bengali Translation - Rowwad Translation Center
(৫২) অর্থাৎ ইউনুস আলাইহিস-সালাম নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোনো ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারীর আয়োজন করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তারা তাকে সমুদ্রে ফেলে দিলো। আর সে সময়ই একটি বড় মাছ তাকে গিলে ফেলল।
অতঃপর তিনি লটারীতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, তিনি নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোনো ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারী করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তিনি তার নিজেকে সাগরে নিক্ষেপ করলেন। আর তখনি একটি বড় মাছ তাকে গিলে ফেলল। [তাবারী]
-
فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌ
অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন তিনি ছিলেন তিরস্কারযোগ্য অবস্থায়।(৫৩)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৩) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৩) কারণ, সে স্বীয় রবের অনুমতি ব্যতিরেকে লোকালয় ছেড়ে পালিয়ে সমুদ্রের পথে পা বাড়িয়েছিল।
অতঃপর এক বড় আকারের মাছ তাকে গিলে ফেলল, আর তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ
অতঃপর সে যদি (৫৪) আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৪) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৪) মাছের পেটে থাকাবস্থায়।
অতঃপর তিনি যদি আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন [১],
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এর দুটি অর্থ হয় এবং দুটি অর্থই এখানে প্রযোজ্য। একটি অর্থ হচ্ছে, ইউনুস আলাইহিস সালাম পূর্বেই আল্লাহ থেকে গাফিল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন না বরং তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা ছিলেন আল্লাহর চিরন্তন প্রশংসা, মহিমা ও পবিত্ৰতা ঘোষণাকারী। দ্বিতীয়টি হচ্ছে, যখন তিনি মাছের পেটে পৌঁছলেন তখন আল্লাহরই দিকে রুজূ করলেন এবং তারই প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকলেন। অন্যত্র বলা হয়েছে: “তাই সে অন্ধকারের মধ্যে তিনি ডেকে উঠলেন, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, পাক-পবিত্র আপনার সত্তা, অবশ্যই আমি অপরাধী।” [সূরা আল আম্বিয়া ৮৭] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মাছের পেটে ইউনূস আলাইহিস সালামের পঠিত দোআ যে কোনো মুসলিম যে কোনো উদ্দেশ্যে পাঠ করবে, তার দো'আ কবুল হবে। [তিরমিয়ী ৩৫০৫]
-
لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।(৫৫)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৫) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৫) অর্থাৎ সেটি তার কবরে পরিণত হয়ে যেতো।
তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হত তার পেটে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَنَبَذْنَـٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌ
অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (নদীর তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে [১] এবং তিনি ছিলেন অসুস্থ।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এটি কাতাদাহ এর মত। ইবন আব্বাস থেকে বর্ণিত, এর অর্থ, নদীর তীরে। [তাবারী]
-
وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
আর আমি একটি ইয়াকতীন(৫৬) গাছ তার ওপর উদগত করলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৬) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৬) ইয়াকতীন হলো এমন ধরনের গাছ যা কোনো গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকে না; বরং লতার মতো ছড়িয়ে যেতে থাকে। যেমন লাউ, তরমুজ, শশা ইত্যাদি।
আর আমরা তার উপর ইয়াকতীন [১] প্ৰজাতির এক গাছ উদ্গত করলাম,
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] ইয়াকতীন আরবী ভাষায় এমন ধরনের গাছকে বলা হয় যা কোনো গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকে না বরং লতার মতো ছড়িয়ে যেতে থাকে। যেমন লাউ, তরমুজ, শশা ইত্যাদি। মোটকথা, সেখানে অলৌকিকভাবে এমন একটি লতাবিশিষ্ট বা লতানো গাছ উৎপন্ন করা হয়েছিল যার পাতাগুলো ইউনুসকে ছায়া দিচ্ছিল এবং ফলগুলো একই সংগে তার জন্য খাদ্য সরবরাহ করছিল এবং পানিরও যোগান দিচ্ছিল। [দেখুন, তাবারী]
-
وَأَرْسَلْنَـٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।
Bengali Translation - Rowwad Translation Center
আর তাকে আমরা একলক্ষ বা তার চেয়ে বেশী লোকের প্রতি পাঠিয়েছিলাম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَـٰهُمْ إِلَىٰ حِينٍ
অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর তারা ঈমান এনেছিল; ফলে আমরা তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ
অতএব, হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা কর: ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?’(৫৭)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৭) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৭) অর্থাৎ তোমরা কি আল্লাহর জন্য কন্যা সন্তান দাবি করছো, যা তোমরা নিজেদের জন্য অপছন্দ করো। আর নিজেদের জন্য পুত্র সন্তান দাবি করছো, যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো?
এখন তাদেরকে জিজ্ঞেস করুন, 'আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান [১] এবং তাদের জন্য পুত্র সন্তান?'
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] বিভিন্ন বর্ণনায় এসেছে আরবের কুরাইশ, জুহাইনা, বনী সালামাহ, খুযা’আহ এবং অন্যান্য গোত্রের কেউ কেউ বিশ্বাস করতো, ফেরেশতারা আল্লাহর কন্যা। কুরআন মজীদের বিভিন্ন স্থানে তাদের এ জাহেলী আকীদার কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ দেখুন, সূরা আন নিসা ১১৭; সূরা আন নাহল ৫৭-৫৮; সূরা আল-ইসরা ৪০; সূরা আয্ যুখরুফ ১৬-১৯ এবং সূরা আন নাজম ২১-২৭ আয়াতসমূহ।
-
أَمْ خَلَقْنَا ٱلْمَلَـٰٓئِكَةَ إِنَـٰثًا وَهُمْ شَـٰهِدُونَ
নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?(৫৮)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৮) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৮) অর্থাৎ তারা কীভাবে ধারণা করলো যে, ফিরিশতারা হলো নারী? অথচ তারা তাদের সৃষ্টিকালে উপস্থিত ছিল না।
অথবা আমরা কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল [১]?
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অন্যস্থানে এসেছে, “আর তারা রহমানের বান্দা ফেরেশতাগণকে নারী গণ্য করেছে; এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।” [সূরা আয-যুখরুফ ১৯]
-
أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,
Bengali Translation - Rowwad Translation Center
সাবধান! তারা তো মনগড়া কথা বলে যে,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ
‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।
Bengali Translation - Rowwad Translation Center
‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।' আর তারা নিশ্চয় মিথ্যাবাদী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ
আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?(৫৯)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৫৯) · Bengali Translation - Rowwad Translation Center
(৫৯) কস্মিনকালেও এরূপ হতে পারে না।
তিনি কি পুত্ৰ সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ!(৬০)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬০) · Bengali Translation - Rowwad Translation Center
(৬০) অর্থাৎ তোমরা আল্লাহর জন্য কন্যা সন্তান আর নিজেদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করছো।
তোমাদের কী হয়েছে, তোমরা কিরূপ বিচার কর?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَفَلَا تَذَكَّرُونَ
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
Bengali Translation - Rowwad Translation Center
তবে কি তোমরা উপদেশ গ্ৰহণ করবে না?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَمْ لَكُمْ سُلْطَـٰنٌ مُّبِينٌ
নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?
Bengali Translation - Rowwad Translation Center
নাকি তোমাদের কোনো সুস্পষ্ট দলীল-প্ৰমাণ আছে?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَأْتُوا۟ بِكِتَـٰبِكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।
Bengali Translation - Rowwad Translation Center
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব [১] উপস্থিত কর।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] কাতাদাহ বলেন, এখানে কিতাব বলে, গ্রহণযোগ্য ওযর উদ্দেশ্য। [তাবারী]
-
وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও (৬১) উপস্থিত করা হবে।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬১) · Bengali Translation - Rowwad Translation Center
(৬১) হিসাবের উদ্দেশ্যে কিয়ামতের ময়দানে।
তারা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে [১], অথচ জিনেরা জানে, নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে (শাস্তির জন্য)।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] এটা মুশরিকদের ভ্রান্ত বিশ্বাসের বর্ণনা যে, জিন সরদার দুহিতারা ফেরেশতাগণের জননী। কাজেই (নাউযুবিল্লাহ) আল্লাহ তা'আলা ও জিন সরদার-দুহিতাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল। এই সম্পর্কের ফলেই ফেরেশতাগণ জন্মলাভ করেছে। কোনো কোনো বর্ণনায় এসেছে, মুশরিকরা যখন ফেরেশতাগণকে আল্লাহর কন্যা সাব্যস্ত করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু জিজ্ঞেস করলেন, তাহলে তাদের জননী কে? তারা জওয়াবে বলল, জিন সরদার-দুহিতারা। অপর এক বর্ণনায় এসেছে, কোনো কোনো আরববাসীর বিশ্বাস ছিল যে, (নাউযুবিল্লাহ) ইবলীস আল্লাহর ভ্রাতা। আল্লাহ মঙ্গলের স্রষ্টা আর সে অমঙ্গলের স্রষ্টা। এখানে তাদের বাতিল বিশ্বাস খণ্ডন করা হয়েছে। [দেখুন, ইবন কাসীর]
-
سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে(৬২), তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬২) · Bengali Translation - Rowwad Translation Center
(৬২) যে সন্তান কিংবা অন্য কোন শিরক করে।
তারা (মুশরিকরা) যা আরোপ করে তা থেকে আল্লাহ্ পবিত্ৰ, মহান---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।(৬৩)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৩) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৩) কেননা, আল্লাহর খাঁটি বান্দাগণ তাঁর সাথে মানানসই, সম্মানজনক ও পরিপূর্ণ গুণাবলি ব্যতীত অন্য কিছু তাঁর সাথে সম্পৃক্ত করে না।
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর তারা---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَـٰتِنِينَ
তোমরা তার বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।
Bengali Translation - Rowwad Translation Center
তোমরা (একনিষ্ঠ বান্দাদের) কাউকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না---
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ
শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া। (৬৪)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৪) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৪) অর্থাৎ যার ব্যাপারে আমার ফয়সালা হয়ে গেছে যে, সে কুফরীর কারণে জাহান্নামী, তার কথা ভিন্ন।
শুধু প্ৰজ্জলিত আগুনে যে দগ্ধ হবে সে ছাড়া [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] ইবন আব্ববাস বলেন, তোমরা কাউকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আমিও তোমাদের কাউকে পথভ্রষ্ট করব না তবে যার জন্য আমার ফয়সালা হয়ে গেছে সে জাহান্নামে দগ্ধ হবে, তার কথা ভিন্ন। [তাবারী] কাতাদাহ বলেন, তোমরা তোমাদের বাতিল দিয়ে আমার বান্দাদের কাউকে পথভ্ৰষ্ট করতে পারবে না, তবে যে জাহান্নামের আমল করে তোমাদেরকে বন্ধু বানিয়েছে সে ছাড়া। [তাবারী]
-
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌ
আর (ফিরিশতাগণ বললেনঃ) আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।
Bengali Translation - Rowwad Translation Center
‘আর (জিবরীল বললেন) আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ
‘আর আমরা (৬৫) তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৫) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৫) ফিরিশতারা, আল্লাহর ইবাদাত ও আনুগত্যে।
‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ
এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’
Bengali Translation - Rowwad Translation Center
এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষনাকারী [১]।’
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [২] · Bengali Translation - Abu Bakr Zakaria
[২] আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আসমানসমূহের মধ্যে এমন এক আসমান রয়েছে যার প্রতি বিঘাত জায়গায় কোনো ফেরেশতার কপাল অথবা তার দু’পা দাঁড়ানো অথবা সাজদা-রত অবস্থায় আছে। তারপর আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ আয়াত তেলাওয়াত করলেন। [তাফসীর আবদুর রাযযাক ২৫৬৫] হাদীসে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি সেভাবে কাতারবন্দী হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের কাছে কাতারবন্দী হয়? আমরা বললাম, হে আল্লাহ্র রাসূল! কিভাবে তারা তাদের রবের কাছে কাতারবন্দী হয়? তিনি বললেন, প্রথম কাতারগুলো পূর্ণ করে এবং কাতারে প্রাচীরের ন্যায় ফাঁক না রেখে দাঁড়ায়। [মুসলিম ৫২২]
-
وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ
আর তারা অবশ্যই বলে আসছিল,
Bengali Translation - Rowwad Translation Center
আর তারা (মক্কাবাসীরা) অবশ্যই বলে আসছিল,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَ
‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,
Bengali Translation - Rowwad Translation Center
‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোনো কিতাব থাকত,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
‘তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’(৬৬)
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৬) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৬) অথচ তারা নিজেদের দাবিতে মিথ্যাবাদী ছিল; কেননা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আল কুরআন নিয়ে এসেছিলেন।
আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে (৬৭) ।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৭) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৭) এর ভয়াবহ পরিণাম।
কিন্তু তারা কুরআনের সাথে কুফরী করল সুতরাং শীঘ্রই তারা জানতে পারবো [১];
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] অর্থাৎ তারা তাদের কাছে নাযিলকৃত কিতাব কুরআনের সাথে কুফরী করেছে। অচিরেই তারা এ কুফরীর পরিণাম জানতে পারবে। [জালালাইন]
-
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,
Bengali Translation - Rowwad Translation Center
আর অবশ্যই আমাদের প্রেরিত বান্দাদের সম্পর্কে আমাদের এ বাক্য আগেই স্থির হয়েছে যে,
Bengali Translation - Abu Bakr Zakaria
-
إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ
নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।
Bengali Translation - Rowwad Translation Center
নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَـٰلِبُونَ
আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।
Bengali Translation - Rowwad Translation Center
এবং আমাদের বাহিনীই হবে বিজয়ী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত(৬৮) মুখ ফিরিয়ে থাক।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৮) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৮) যতক্ষণ না তাদের (এই হঠকারী মুশরিকদের) শাস্তির সময় উপস্থিত হয়।
অতএব কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
আর তাদেরকে পর্যবেক্ষণ কর(৬৯), অচিরেই তারাও দেখবে (শাস্তি)।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৬৯) · Bengali Translation - Rowwad Translation Center
(৬৯) অর্থাৎ তাদের শাস্তি দেখার অপেক্ষায় থাকো। অচিরেই তারাও তা দেখবে; কিন্তু তখন তা তাদের কোন উপকারেই আসবে না।
আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?
Bengali Translation - Rowwad Translation Center
তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
Bengali Translation - Abu Bakr Zakaria
-
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ
আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!
Bengali Translation - Rowwad Translation Center
অতঃপর তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্ৰভাত হবে কত মন্দ [১] !
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] আরবী বাক-পদ্ধতিতে আঙিনায় নেমে আসার অর্থ কোনো বিপদ একেবারে সামনে এসে উপস্থিত হওয়া বোঝায়। "সকাল” বলার কারণ এই যে, আরবে শক্ররা সাধারণতঃ এ সময়েই আক্রমণ পরিচালনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাই করতেন। তিনি কোনো শত্রুর ভূখণ্ডে রাত্ৰিবেলায় পৌঁছালেও আক্রমণের জন্যে সকাল পর্যন্ত অপেক্ষা করতেন। [মুসলিম ৮৭৩] হাদীসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালবেলায় খায়বার দুর্গ আক্রমণ করেন, তখন এই বাক্যাবলি উচ্চারণ করেন, اللَّهُ أَكْبَرُ ، خَرِبَتْ خَيْبَرُ ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ المُنْذَرِينَ অর্থাৎ, আল্লাহ মহান। খায়বার বিধ্বস্ত হয়ে গেছে। আমরা যখন কোনো সম্প্রদায়ের আঙিনায় অবতরণ করি, তখন যাদেরকে পূর্ব-সতর্ক করা হয়েছিল, তাদের সকাল খুবই মন্দ হয় ৷ [বুখারী ৩৭১, মুসলিম ১৩৬৫]
-
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত(৭০) তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।
Bengali Translation - Rowwad Translation Center
অনুবাদের টীকা (৭০) · Bengali Translation - Rowwad Translation Center
(৭০) যতক্ষণ না আল্লাহ তাদের শাস্তির ফয়সালা করেন।
আর কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।
Bengali Translation - Rowwad Translation Center
আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
سُبْحَـٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।
Bengali Translation - Rowwad Translation Center
তারা যা আরোপ করে, তা থেকে পবিত্র ও মহান আপনার রব, সকল ক্ষমতার অধিকারী।
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَسَلَـٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ
আর রাসূলদের প্রতি সালাম ।
Bengali Translation - Rowwad Translation Center
আর শান্তি বৰ্ষিত হোক রাসূলগণের প্ৰতি!
Bengali Translation - Abu Bakr Zakaria
-
وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।
Bengali Translation - Rowwad Translation Center
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্ৰাপ্য [১]।
Bengali Translation - Abu Bakr Zakaria
অনুবাদের টীকা [১] · Bengali Translation - Abu Bakr Zakaria
[১] ১৮০-১৮২ নং আয়াতগুলোর মাধ্যমে সূরা সাফফাত সমাপ্ত করা হয়েছে। কি সুন্দর সমাপ্তি! সংক্ষেপে বলা যায় যে, আল্লাহ তা’আলা এই সংক্ষিপ্ত তিনটি আয়াতের মধ্যে সূরার সমস্ত বিষয়বস্তু ভরে দিয়েছেন। তাওহীদের বর্ণনা দ্বারা সূরার সূচনা হয়েছিল, যার সারমর্ম ছিল এই যে, মুশরিকরা আল্লাহ সম্পর্কে যেসব বিষয় বর্ণনা করে, আল্লাহ তা'আলা সেগুলো থেকে পবিত্র। সে মতে আলোচ্য প্রথম আয়াতে সে দীর্ঘ বিষয়বস্তুর দিকেই ইঙ্গিত রয়েছে। এরপর সূরায় নবী-রাসূলগণের ঘটনাবলী বৰ্ণিত হয়েছিল। সে মতে দ্বিতীয় আয়াতে সেগুলোর দিকে ইশারা করা হয়েছে। অতঃপর পুঙ্খানুপুঙ্খরূপে কাফেরদের বিশ্বাস, সন্দেহ ও আপত্তিসমূহ যুক্তি ও উক্তির মাধ্যমে খণ্ডন করে বলা হয়েছিল যে, শেষ বিজয় সত্যপন্থীরাই অর্জন করবে। এসব বিষয়বস্তু যে ব্যক্তিই জ্ঞান ও অন্তদৃষ্টি সহকারে পাঠ করবে, সে অবশেষে আল্লাহ্ তা'আলার প্রশংসা ও স্তুতি পাঠ করতে বাধ্য হবে। সে মতে এই প্রশংসা ও স্তুতির ওপরই সূরার সমাপ্তি টানা হয়েছে। তাছাড়া এ তিন আয়াতের পরস্পর এক ধরনের সামঞ্জস্যতা লক্ষণীয়, প্রথম আয়াতে বলা হচ্ছে যে, কাফের মুশরিকরা যে সমস্ত খারাপ গুণে মহান আল্লাহকে চিত্রিত করার অপচেষ্টা চালিয়েছে তা থেকে তিনি কতই না পবিত্ৰ! তাদের কথা ও কর্মকাণ্ড তাঁর মহান সমীপে ও তার মর্যাদার সামান্যতমও হেরফের করার ক্ষমতা রাখে না। তারা তাঁকে খারাপ গুণে গুণান্বিত করতে চায়, পক্ষান্তরে নবী রাসূলগণ তাঁকে সঠিকভাবে জানে বিধায় তাঁর জন্য সমস্ত হক নাম ও সঠিক গুণে গুণান্বিত করে। তাই তারা সালাম পাওয়ার যোগ্য। তারা নিরাপত্তা পাবে; কারণ তারা আল্লাহর ব্যাপারে নিরাপত্তার বেষ্টনী অবলম্বন করেছে। আল্লাহর সঠিক গুণাবলীকে অস্বীকার করেনি। তারা তাঁকে তাঁর সঠিক নাম ও গুণ দ্বারা গুণান্বিত করে এবং সেগুলোর অসীলায় আহবান করে। আর তাদের আহবানে তিনিই সাড়া দেন; কারণ তিনিই তো সর্বপ্রশংসিত সত্ত্বা। দুনিয়া ও আখেরাতে সর্বদা সর্বত্র সর্বাবস্থায় তিনি প্ৰশংসিত। আর এটাই শেষ আয়াতে বর্ণিত হয়েছে। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় যে, প্রথম আয়াতে তাসবীহ বা পবিত্ৰতা ও মহানুভবতা ঘোষণার মাধ্যমে যাবতীয় খারাপ গুণকে সরাসরি অস্বীকার করা হয়েছে। আর পরোক্ষভাবে যাবতীয় সৎ ও সঠিক গুণকে সাব্যস্ত করা হয়েছে। তৃতীয় আয়াতে তাহমীদ বা প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে যাবতীয় সৎ ও সঠিক গুণাবলীকে আল্লাহর জন্য সরাসরি সাব্যস্ত করা হয়েছে। আর পরোক্ষভাবে যাবতীয় খারাপ গুণ থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে রাসূলগণকে উল্লেখ করে এ কথাই প্রমাণ করতে চেয়েছেন যে, এ তাওহীদ বা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সে নীতি অবলম্বন করা উচিত, যা প্রথম ও তৃতীয় আয়াতে বর্ণিত হয়েছে এবং তা একমাত্র রাসূলগণই সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছেন; সুতরাং তারাই সালাম ও নিরাপত্তা পাওয়ার যোগ্য। এর বিপরীতে যারা আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহকে অস্বীকার করে, তার সিফাত বা গুণাবলীকে বিকৃত করে তারা রাসূলগণের পথে নয়, তাদের জন্য শান্তি ও নিরাপত্তা নেই। [দেখুন, মাজমু’ ফাতাওয়া ৩/১৩০; ইবনুল কাইয়্যেম, বাদায়ে’উল ফাওয়ায়েদ ২/১৭১; জালাউল আফহাম ১৭০]